ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২০-১২-১২
  • ৬৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আঙ্গুলের ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজ থেকে ছিটকে গেলেন অফ-স্পিনার নাইম হাসান। এমনকি চলমান বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপেও আর খেলতে পারবেন না নাইম।
গতকাল বৃহস্পতিবার জেমকন খুলনার বিপক্ষে বদলি ফিল্ডার হিসেবে নেমে ফিল্ডিংয়ের সময় আঙ্গুলে চোট পান বেক্সিমকো ঢাকার নাঈম। ডান হাতে কনিষ্ঠায় ব্যাথা পান তিনি।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, আঙ্গুলের ইনজুরির কারনে চলমান টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন নাইম।
ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে অস্ত্রোপচার করাতে হবে নাইমকে। পরবর্তী পদক্ষেপের জন্য নাইম প্রস্তুত বলে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি।
তিনি বলেন, ‘চলমান বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে ফিল্ডিংএর সময় আঙ্গুলের ইনজুরিতে পড়েন নাইম। পরবর্তী পদক্ষেপের জন্য আগামীকাল বিশেষজ্ঞের অ্যাপয়েনমেন্ট নিয়েছি আমরা।
তিনি আরও বলেন, ‘এটি উদ্বেগের বিষয়, কারন তার আঙ্গুলে চিড় ধরেছে। যদি অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে, তবে এটি ঠিক হতে সময় লাগবে।’
আগামী মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশের আসার কথা ওয়েস্ট ইন্ডিজ দলের । সিরিজে তিনটি করে টেস্ট-ওয়ানডে এবং দু’টি টি-টুয়েন্টি সিরিজ খেলার কথা। তবে সিরিজের দৈর্ঘ্য কমতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat