ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-১২-১২
  • ৬৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতির কারণে সীমিত পরিসরে আগামী ১৮ ডিসেম্বর ‘বাংলাদেশ সুপ্রিমকোর্ট দিবস’ পালন করা হবে।
এ উপলক্ষে সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে বাংলাদেশ সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি ‘বাংলাদেশ সুপ্রিমকোর্ট ডে’ নামক ইউটিউব চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হবে। গত ৯ ডিসেম্বর সুপ্রিমকোর্ট দিবস উদ্যাপন উপলক্ষে গঠিত জাজেস কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দারের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্য বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম, ইনায়েতুর রহিম, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, এটর্নি জেনারেল ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন এবং সুপ্রিমকোর্ট বার সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অংশগ্রহণ করেন।
সুপ্রিমকোর্টের মুখপত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ কথা জানান।
১৯৭২ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট। দিনটি সরকারি ছুটি থাকায় প্রথম কোর্ট বসে ১৮ ডিসেম্বর। ২০১৭ সালের ২৫ অক্টোবর সুপ্রিমকোর্টের ফুলকোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিমকোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়। সে অনুযায়ী দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এবার করোনা মহামারি ও এর সংক্রমণ রোধে সীমিত পরিসরে দিবসটি পালিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat