ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-১২-১৩
  • ৭৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২১ জন, নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৭ জন, এবং মৃত্যু হয়েছে ২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ২১জন। নতুন সুস্থদের মধ্যে সকলেই সিলেট জেলার বাসিন্দা। সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৮১৫ জনে। এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ৮৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪২৯ জন, হবিগঞ্জে ১ হাজার ৫৭৯ জন এবং মৌলভীবাজারের ১ হাজার ৭২৩ জন সুস্থ হয়েছেন।
এদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সকলেই সিলেট জেলার বাসিন্দা। এ বিভাগের অন্য তিন জেলায় কেউ এ ভাইরাসে আক্রান্ত হননি। এ নিয়ে সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১৫ হাজার ৪১ জন। এরমধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৭৬৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৯১, হবিগঞ্জে ১ হাজার ৯৩১ এবং মৌলভীবাজারে ১ হাজার ৮৫২ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ২ জনের। মৃত ২ জনই সিলেট জেলার বাসিন্দা। সবমিলিয়ে সিলেট বিভাগের চার জেলায় করোনাভাইরাসে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৪ জনে। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৯১, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ জন, এনিয়ে সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৩ জন। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সিলেট জেলার ৪১ ও হবিগঞ্জের ২ জন রয়েছেন।
অন্যদিকে বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে আছেন ১৯৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ১০০ জন, হবিগঞ্জে ১৮ জন, মৌলভীবাজারে ৭৮ জন। এ সময়ে সুনামগঞ্জ জেলায় নতুন করে কেউ হোম কোয়ারেন্টিনে যাননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat