ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-১২-১৬
  • ৭০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার মহামারি করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এ দিন দেশটিতে নতুন করে ২ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
ওই ইউনিভার্সিটির প্রকাশিত তথ্যের ওপর ভিত্তি করে এএফপি প্রণীত উপাত্ত অনুযায়ী, একই সময় যুক্তরাষ্ট্রে নতুন করে আরো ২ হাজার ৭০৬ জন কোভিড-১৯ রোগে মারা গেছে।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত মাসে নাটকীয়ভাবে কোভিড-১৯ রোগে সংক্রমণের হার অনেক বেড়ে যেতে দেখা যায়। দেশটিতে প্রাত্যহিক হিসাবে গত ১৩ দিনের ১০ দিনই নতুন করে ২ লাখ বা তার বেশি সংখ্যক লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
মার্কিন স্বাস্থ্য ও মানবিক সেবা বিভাগের উপাত্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে হাসপাতালে ভর্তি কোভিড রোগির সংখ্যা ১ লাখ ৩০ হাজার। মার্চে এ মহামারি ভাইরাসের ছড়িয়ে পড়ার শুরু থেকে এ সংখ্যা সর্বোচ্চ।
তবে আশার কথা হচ্ছে মিডওয়েস্টে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়া শুরু করেছে। সেখানে নতুন করে আক্রান্তের এবং হাসপাতালে ভর্তির সংখ্যা হ্রাস পাচ্ছে।
এদিকে বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক ব্যবহারের এবং সামাজিক দূরত্ব বজায় রাখার পদক্ষেপ অবশ্যই পালন করতে হবে, বিশেষকরে বছর শেষের ছুটি চলাকালে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat