ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১২-১৭
  • ৪০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ঢাকাস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর এবং ভারতের নয়াদিল্লীর জাতীয় জাদুঘরের মধ্যে আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে৷
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সাবেক সচিব নজরুল ইসলাম খান ও ভারতের জাতীয় জাদুঘর এর অতিরিক্ত মহাপরিচালক সুব্রত নাথ।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন প্রমুখ।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিত ভার্চুয়াল সামিট উপলক্ষে মোট ৭টি চুক্তি-সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরই অংশ হিসাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট এই সমঝোতা স্মারকটিও স্বাক্ষরিত হয়।
উভয় জাদুঘরের মধ্যে সম্পাদিত এই সমঝোতা স্মারকের মধ্যে অন্তর্ভুক্ত আছে বস্ত্রশিল্পের সংরক্ষণ, প্রশিক্ষণ ও প্রদর্শনী সংক্রান্ত বিষয়াদি। সমঝোতা স্মারকটি উভয় দেশের মধ্যে বিদ্যমান সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat