ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২০-১২-১৯
  • ৫০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক।
আজ সকাল ১১ টায় বরিশাল নগরীর একটি হোটেলে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক বিভাগীয় সংলাপ ও তৃণমূল পর্যায়ে অপরাজিতাদের সাথে সংসদ সদস্যগণের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
বরিশালের বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, অধ্যাপিকা শাহ্ শাজেদা, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশালের সভাপতি রাবেয়া খাতুন প্রমুখ।
জাহিদ ফারুক আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ২০৩১ সালে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী দেশের পৌছানোর লক্ষ্য স্থির করা হয়েছে। সেই লক্ষ্যে পৌছানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে। উচ্চ মধ্যম ও সমৃদ্ধশালী দেশের লক্ষ্যে পৌছাতে হলে নারীদের সাথে নিয়েই কাজ করতে হবে। আমাদের জনগোষ্ঠীর অর্ধেকই নারী, নারীদের বাদ দিয়ে আমাদের সরকারের লক্ষ্যে পৌছাতে ব্যর্থ হবো।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের রাজনৈতিকভাবে ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা তাকিয়ে যদি দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের বিরোধী দলীয় নেত্রী, আমাদের স্পিকার ও শিক্ষামন্ত্রী নারী। প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী, ৫০ জন সংরক্ষিতসহ ৭২ সংসদ সদস্য রয়েছেন নারী। তবে কোন কিছু রাতারাতি হবে না, সময় সাপেক্ষে সবকিছুই হবে।’
নারীদের অগ্রগতির তুলনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘দশ বছর আগেও নারীরা পিছিয়ে ছিলেন, কিন্তু এখন সেই অবস্থা নেই। প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মক্ষেত্রের মাধ্যমে নারীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে নিচ্ছেন, যাতে করে ৩৩% এর নির্ধারিত কোটাগুলো পূরণ সম্ভব হয়। আজ সেনাবাহিনী, নৌ-বাহিনী, এয়ারফোর্স ও পুলিশে নারীরা রয়েছেন। একটি জেলায় উপজেলা পর্যায়ে আজ নারীরা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে আছেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat