ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২০-১২-২০
  • ৭২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাগুরা জেলার সদর উপজেলার কদমতলা এলাকায় মিল্কভিটার উদ্যোগে আজ ‘মনোয়ারা জামান দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র’র ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ রোববার দুপুরে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারি সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু।
এ সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর উপস্থিত ছিলেন।
এছাড়াও মিল্কভিটার ব্যবস্থাপনা পরিচালক অমর চাঁন বণিক, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রটি চালু হলে প্রতিদিন স্থানীয় কৃষকদের কাছ থেকে প্রায় পাঁচহাজার লিটার দুগ্ধ সংগ্রহ করা হবে।
উল্লেখ্য, মনোয়ারা জামান দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে নির্মানের জন্য মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ২০ শতাংশ জমি দান করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat