ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-১২-২১
  • ৬৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার চার্জশিট গ্রহণ করেছে আদালত।সোমবার কক্সবাজারের সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র আদালত এ অভিযোগপত্র গ্রহণ করে।
কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ফরিদুল আলম বলেন, গত ১৩ ডিসেম্বর ওসি প্রদীপসহ ১৫ জনকে অভিযুক্ত করে সিনহা হত্যা মামলার চার্জসীট দাখিল করেছে তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রটি আজ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে আদালত। একই সাথে চার্জশিটে অভিযুক্ত পলাতক আসামি সাগর দেবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের সহকারি পুলিশ সুপার খায়রুল ইসলাম জানান, তদন্ত সম্পন্ন করে চার্জশিটে ১৫ জনকে অভিযুুুুক্ত করা হয়েছে। আদালত আজ চার্জশিট গ্রহণ করেছে।
এদিকে মেজর সিনহা মো. রাশেদ হত্যার ঘটনায় তার সহযোগী শিপ্রা দেবনাথ ও সিফাতের বিরুদ্ধে পুলিশের দায়ের করা দুই মামলা থেকে তাদের অব্যাহতি দিয়েছে আদালত। সোমবার কক্সবাজারের সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এই আদেশ দেন। গত ১৩ ডিসেম্বর মামলা দু’টির তদন্ত কর্মকর্তা র‌্যাবের সহকারি পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার রামু টেকনাফ আদালতে প্রতিবেদন দাখিল করেন। মামলার তদন্তে মাদকের সাথে শিপ্রা ও সিপাতের সংশ্লিষ্টতার সত্যতা পাওয়া যায়নি বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এরপর ৫ আগস্ট এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। র‌্যাবকে মামলাটির তদন্তভার দেয়া হয়। এ মামলায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ওসি প্রদীপ কুমার দাশ, পরিদর্শক লিয়াকত আলীসহ আট পুলিশ সদস্য এবং এপিবিএন’র তিন সদস্য ও স্থানীয় তিন বাসিন্দা রয়েছেন। অন্য আসামি এএসআই সাগর দেব পলাতক রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat