ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২০-১২-২৭
  • ৬৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, করোনা মহামারি মোকাবেলায় কংগ্রেস থেকে পাশ হওয়া প্রণোদনা প্যাকেজ স্বাক্ষরে ট্রাম্প বিলম্ব করতে থাকলে পরিণাম ভয়ংকর হবে।
এক বিবৃতিতে বাইডেন বলেন, এই দায়িত্বহীনতার পরিণাম হবে ধ্বংসাত্মক। প্রায় এক কোটি আমেরিকান বেকারত্ব বীমা সুবিধা থেকে বঞ্চিত হবে।
এছাড়া কয়েকদিনের মধ্যে সরকারি অর্থায়নের মেয়াদ শেষ হবে। এর ফলে গুরুত্বপূর্ণ সেবা এবং সামরিক বাহিনী ঝুঁকির মধ্যে পড়বে বলেও তিনি উল্লেখ করেন।
গত মঙ্গলবার ট্রাম্প এক ভিডিওতে ৯০ কোটি মার্র্কিন ডলারের এ প্রণোদনা প্যাকেজকে অমর্যাদাকর বলে উল্লেখ করেন। যদিও সোমবার এটি কংগ্রেসে বিপুল ভোটে পাশ হয়।
ট্রাম্প প্রনোদনা প্যাকেজে কিছু পরিবর্তন আনার দাবি করে জানান, না হলে তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানাবেন।
কিন্তু তিনি সংশোধনের যে দাবি জানিয়েছেন তাতে সম্মত নয় সিনেটে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেল এবং হাউজের সংখ্যালঘিষ্ঠ নেতা কেভিন ম্যাককারথি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat