ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২০-১২-৩০
  • ৬৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নতুন বছরে দেশের অর্থনীতি ভালো থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।বুধবার ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ প্রকাশ করেন।
বৈঠকে ৫০ হাজার টন চাল আমদানিসহ সাতটি দর প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।
‘নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে বিদায়ী বছরে ভালো করেছে বাংলাদেশ। নতুন বছরটি কেমন যাবে প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমি সবসময়ই ভালো প্রত্যাশা করি। আগামী বছরও ভালো যাবে বলে আশাবাদী।’
এর কারণ ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক এরই মধ্যে বলেছে, গত বছরের তুলনায় ২০২০ সালে বিশ্ব অর্থনীতি অন্তত চার ভাগ কমেছে। এশিয়ার দেশগুলোর জিডিপির প্রবৃদ্ধি ১ দশমিক ৭ শতাংশ কমেছে। এর তুলনায় ভালো অবস্থানে আছে বাংলাদেশ।’
নানা সীমাবদ্ধতার পরেও করোনা পরিস্থিতি শক্তভাবে মোকাবিলা করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এর ফলে অভ্যন্তরীণ অর্থনীতি চাঙা রয়েছে। অনেক সূচকই স্বস্তিদায়ক অবস্থানে; সবক্ষেত্রে অগ্রগতি হয়েছে। বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে বলে জানান তিনি।
মুস্তফা কামাল বলেন, বেশির ভাগ দেশে প্রবৃদ্ধি ঋণাত্মক হলেও ইতিবাচক অবস্থানে বাংলাদেশ। এটি বড় অর্জন। দেশের জনগণকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ২০২১ সালে সবার জীবন সুন্দর ও সাবলীল হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat