ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০১-০২
  • ৬১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ দূষণরোধে জনসচেতনতা সৃষ্টি করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। তিনি আজ রাজধানীর সরকারী বাসভবন থেকে অনলাইনে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনলাইন পত্রিকা ‘ দ্য নিউজ’র দশম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মো. শাহাব উদ্দিন বলেন, পরিবেশ দূষণরোধে সরকার নিরলসভাবে কাজ করছে। পরিবেশ দূষণরোধে সরকারের সকল কর্মকান্ডের সঙ্গে জনগণের সক্রিয় অংশ গ্রহণ প্রয়োজন। তিনি বলেন, পলিথিন, প্লাস্টিকসহ ক্ষতিকর ব্যবহার বন্ধসহ পরিবেশ দূষণরোধে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের সহায়তা দরকার। কারণ সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া পরিবেশের সুরক্ষা সম্ভব নয়।
পরিবেশ মন্ত্রী বলেন, জাতির বিভিন্ন ক্রান্তিকালে গণমাধ্যম বলিষ্ট ভূমিকা পালন করেছে। দুর্নীতি, অনিয়ম দূর করতে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার অবাধ তথ্য প্রবাহ ও জনগণের মতামত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। আর তাই প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাশাপাশি অনলাইন গণমাধ্যমকেও পর্যায়ক্রমে নিবন্ধন প্রদান করছেন।
দ্য নিউজ’র সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলা একাডেমীর পরিচালক (অপারেশন) অপরেশ কুমার ব্যানার্জি, সিনিয়র সাংবাদিক বাসুদেব ধর ও সাংবাদিক মানিক লাল ঘোষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat