ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০১-১৯
  • ৬৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে অংসুই প্রু চৌধুরী একথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের অন্যান্য জেলার চাইতে তিন পার্বত্য জেলার পরিবেশ-পরিস্থিতি ভিন্ন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর পার্বত্য চট্টগ্রামে যে উন্নয়ন হয়েছে তা কোন সরকারের আমলেই হয়নি এবং বর্তমানে ও সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। তাই সরকারের গৃহিত উন্নয়ন কার্যক্রমসহ সকল কর্মসূচি বাস্তবায়নে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।
এখানকার পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় রেখে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকার সকল সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়নে বর্তমান সরকার খুবই আন্তরিক বলে উল্লেখ করেন তিনি।
জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মাসিক সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দসহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat