ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০১-২০
  • ৬৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বিবেচনায় রেখে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন আপাতত স্থগিত করেছে সরকার। আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।
রাজধানীর অদূরে পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ-চীন ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে মেলা আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছিল।
এ বিষয়ে বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন বাসসকে বলেন, মেলা হলে মানুষের সমাগম হবে এবং করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বিবেচনায় রেখে আপাতত মেলার আয়োজন স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তীতে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে মেলার আয়োজন করা হবে।
উল্লেখ্য, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রতিবছর জানুয়ারি মাসে রাজধানীর শেরো বাংলা নগরে মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন করে। এবার করোনা মহামারির কারণে জানুয়ারির পরিবর্তে মার্চ মাসে মেলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে এখনও করোনাভাইরাসের ঝুঁকি থাকায় মার্চ মাসে মেলা করার সিদ্ধান্ত বাতিল করল কর্তৃপক্ষ।
ইপিবি জানায়, পূর্বাচলে ২০ একর জমির ওপর বাংলাদেশ-চীন ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারের নির্মাণ কাজ শেষ হয়েছে। সেখানে ৮০০টি স্টল রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat