ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০১-২৪
  • ৬৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উদ্ধারকারীরা পূর্ব চীনের এক খনিতে ভূগর্ভের কয়েকশ মিটার গভীরে দুই সপ্তাহ ধরে আটকে পড়া খনি শ্রমিকদের ২২ জনকে রবিবার উদ্ধার করেছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি’র রিপোর্টে এ কথা বলা হয়।
সিসিটিভি জানায়, রবিবার উদ্ধারকারীরা খনির একটি পৃথক অংশে ১০ জন শ্রমিকের সন্ধান পেয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে তবে তাদের শারীরিক অবস্থা খুবই খারাপ।
সানডং প্রদেশের হুসহান খনি গর্ভে বিষ্ফোরণের পর ১০ জানুয়ারি পানি উঠে যাওয়ায় সেখানে ভূগর্ভে আটকে পড়া লোকদের উদ্ধারে উদ্ধারকারীরা কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করছেন।
টিভির ফুটেজে দেখা যায়, একটি ছোট এলিভেটর ক্যারেজে শ্রমিকদের উপরে নিয়ে আসা হয়, মাস্ক পরিহিত এক ব্যক্তিকে বের হয়ে আসতে দেখা যায়,মনে হচ্ছে তিনি দাঁড়াতে পারছেন না।
ভূপৃষ্ঠ থেকে ৫৮০ মিটার (১৯০০ ফুট) গভীর খনিতে আটকে পড়া ১১ জন খনি শ্রমিকের একটি গ্রুপের সঙ্গে উদ্ধারকারীরা এক সপ্তাহ আগে যোগাযোগ স্থাপন করে।
প্রথম বিষ্ফোরণে এদের একজন গুরুতর আহত হয়, মাথায় আঘাত প্রাপ্ত ব্যক্তি কোমায় চলে যাওয়ার পরে সে মারা যায়।
উদ্ধারকারীরা পাথর কেটে একাধিক “লাইফলাইনের” মাধ্যমে আটকে পড়াদের জন্য খাদ্য,ওষুধ ও অন্যান্য সরবরাহ পৌঁছে দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat