ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০১-২৪
  • ৬২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সামনের ব্যস্ত সুচি মাথায় রেখে জাতীয় দলের জন্য একজন দীর্ঘ মেয়াদী স্পিন কোচ নিয়োগ দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসানসহ অন্যদের জন্য উপযুক্ত একজন স্পিন কোচ খোঁজার কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।
রাজধানীর মোহাম্মদপুরে উদয়াচল মাঠের উদ্বোধনকালে পাপন বলেন,‘ সামনে আমাদের অনেক সিরিজ থাকায় আমরা মূলত কোচের কাছ থেকে আরো বেশি সময় চাই।’
‘আমরা একজন দীর্ঘ মেয়াদী কোচ নিয়োগ দিতে চাই। ইতোমধ্যে আমরা আগ্রহী কিছু ব্যক্তির জীবন বৃত্তান্ত পেয়েছি। এখনো চুড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে দুই এক দিনের মধ্যে চুড়ান্ত করে ফেলব।’
স্পিন কোচ নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরির সঙ্গে বিসিবির বর্তমান চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি। তার সাথে বিসিবির একশ দিনের চুক্তি করেছিল। তবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে চলমান সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে নেই ভেট্টরি। আগামী মাসে টাইগারদের নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের কাজ করবেন সাবেক এ কিউই গ্রেট।
এ পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে ৬০ দিন কাজ বরেছেন ভেট্টরি। বাকি চল্লিশ দিনও কাজ করতে রাজি হয়েছেন তিনি।
তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজ খেলতে ফেব্রুয়ারি- মার্চে নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজ শুরু হওয়ার ২০ দিন আগে দল পাঠানোর কথা বিবেচনা করছে বিসিবি। সেখানকার কোন একাডেমীতে কোয়ারেন্টাইন ও খেলোয়াড়দের অনুশীলন চালাতে চায় বিসিবি। সেখানেই দলের সঙ্গে কাজ শুরু করবেন ভেট্টরি। এই মুহুর্তে তার সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তির সম্ভাবনা ক্ষীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat