ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০১-২৪
  • ৬১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অতিরিক্ত এটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।
এ বিষয়ে আজ রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে বিজ্ঞপ্তি জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতি দ্যা বাংলাদেশ ল’ অফিসার অর্ডারস-১৯৭২ এর ৩(২) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদ ও মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরীকে বাংলাদেশের অতিরিক্ত এটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন।’ এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
২০০৯ সাল থেকে দায়িত্ব পালনকারী এটর্নি জেনারেল মাহবুবে আলম গত ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এরপর গত ৮ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিনকে বাংলাদেশের এটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন।
গত ১১ অক্টোবর দুই অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেন। ১৮ অক্টোবর তাদের পদত্যাগত্র গ্রহণ করা হয়।
নতুন দুই অতিরিক্ত এটর্নি জেনারেল নিয়োগের মধ্য দিয়ে এখন অতিরিক্ত এটর্নি জেনারেল পদে দায়িত্ব পালন করবেন তিনজন। অপর অতিরিক্ত এটর্নি জেনারেল পদে রয়েছেন আইনজীবী এস এম মুনীর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat