ব্রেকিং নিউজ :
নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২ চোট সত্ত্বেও বিশ্বকাপের জন্য টার স্টেগানের ওপর আস্থা রাখলেন নাগেলসম্যান আবারও নেটিজেনদের রোষানলে কারিনা ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০১-২৬
  • ৬৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মেক্সিকোয় করোনাভাইরাসে মৃতের সংখ্যা দেড়লাখ ছাড়িয়েছে। দেশটির সরকার সোমবার এ কথা জানায়।
এর একদিন আগে দেশটির প্রেসিডেন্ট এন্ড্রুজ ম্যানুয়েল লোপেজ ওবারদ’র করোনা ভাইরাসে আক্রান্তের খবর জানায়।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে নতুন করে ৬৫৯ জন করোনায় মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার ২৭৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৭০ হাজার। দেশটির মোট জনসংখ্যা ১২ কোটি ৮০ লাখ। নতুন করে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৫২১ জন।
লোপেজ ওবারদর (৬৭) রোববার জানিয়েছেন করোনার মৃদু উগসর্গ দেখা দেয়ায় তিনি চিকিৎসা নিচ্ছেন।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় মেক্সিকো সিটিতে মধ্য ডিসেম্বর থেকে সর্বোচ্চ সতর্কতাবস্থা নেয়া হয়েছে। এছাড়া ২৪ ডিসেম্বর থেকে দেশটিতে টিকা দেয়ার কাজও শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat