ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০১-২৭
  • ৬৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তানে পৃথক দু’টি বোমা বিস্ফোরণে তিনজন নিহত ও ১৩ জন আহত হয়েছে। সংঘাতপূর্ণ এ দেশে ধারাবাহিক বোমা হামলার ক্ষেত্রে এটি সর্বশেষ হামলার ঘটনা। বুধবার কর্তৃপক্ষ একথা জানায়। খবর সিনহুয়ার।
কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ সিনহুয়াকে বলেন, আফগানিস্তানের রাজধানী কাবুলে বুধবার সকালে পুলিশ ডিস্ট্রিক্ট ১৫ এলাকায় পুলিশ পিক-আপ ট্রাকে বোমা হামলায় দুই পুলিশ কর্মকর্তা সামান্য আহত হয়েছে।
তিনি জানান, দূর নিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কাবুল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ হামলা ঘটনাটি খতিয়ে দেখছে।
এদিকে প্রাদেশিক গভর্নর জানান, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশে মঙ্গলবার রাতে একই ধরনের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ বোমা বিস্ফোরণে আরো ১০ জন বেসামরিক নাগরিক ও এক পুলিশ সদস্য আহত হয়।
গভর্নর ওমর শিরজাদ সিনহুয়াকে জানান, প্রাদেশিক রাজধানী তিরিন কোট নগরীতে পুলিশ ডিস্ট্রিক্ট ১ এলাকায় বোমার বিস্ফোরণে পুলিশ পিক-আপ ট্রাক দুমড়েমুচড়ে যায়। তিনি আরো জানান, আহতদের তিরিন কোটে একটি প্রাদেশিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এখন পর্যন্ত কোন গ্রুপ এ দুই হামলার দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন বোমা হামলার জন্য আফগান কর্মকর্তারা তালেবান জঙ্গি গ্রুপকে দায়ী করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat