ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০১-২৯
  • ৫৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) ‘দুর্নীতি ধারণা সূচকে’ পাকিস্তানের চেয়েও বাংলাদেশের অবস্থান খারাপ তা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়।
তিনি আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে তাঁর সরকারি বাসভবনে বার্লিনভিত্তিক এনজিও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) পরিচালিত গত বছরের (২০২০ সালের) ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই)’ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। টিআই সম্প্রতি এ প্রতিবেদন প্রকাশ করেছে।
তথ্যমন্ত্রী বলেন, ‘অন্য এনজিও’র মতো টিআই তাদের সংস্থা পরিচালনার জন্য যারা অর্থ যোগান দেয় তাদের স্বার্থ দেখে। আর তাদের রিপোর্ট অনুযায়ি পাকিস্তানের চেয়েও বাংলাদেশে দুর্নীতি বেশি,এটা পাগলেও বিশ্বাস করবেনা।’
তিনি টিআই’র প্রতিবেদনটি দেখেছেন এ কথা উল্লেখ করে বলেন, সেখানে বলা হয়েছে, ‘বাংলাদেশ আগের স্থানেই আছে কিন্তু অন্যদের স্কোর ভালো হওয়ায় তাদের মতে দু’ধাপ নিচে নেমেছে। তবে,বাংলাদেশের অবস্থান আসলে নিচে নেমেছে, না তাদের পদ্ধতিগত ত্রুটির কারণে এটি হয়েছে, সেটিও একটি বিষয়। কারণ তাদের পদ্ধতিগত নানা ত্রুটির কথা আমাদের জানা।’
ড. হাছান বলেন, ‘টিআই একটি এনজিও। এর প্রতিবেদন আমাদের দেশে যেভাবে প্রচার হয়, পাশের দেশেও এতো গুরুত্ব দিয়ে তা ছাপা হয়না। অন্যান্য এনজিও যেভাবে চলে, তারাও সেভাবে দাতা প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করে চলে এবং ফান্ডদাতাদের স্বার্থও টিআই’কে সংরক্ষণ করতে হয়।’
সাংবাদিকদের মুখোমুখি হবার আগে চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য ড. হাছান তাঁর বাসভবন থেকে জুমে নিজ উপজেলা রাঙ্গুনিয়ায় শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক উৎসব উদ্বোধন করেন।
এ সময় তিনি সাংস্কৃতিক কর্মকান্ডকে নিজে দেশের ঐতিহ্য সংরক্ষণের শ্রেষ্ঠ চর্চা হিসেবে বর্ণনা করে বলেন, শিল্প-সংস্কৃতির চর্চা জঙ্গি ও উগ্রবাদী ধারণা থেকে মানুষকে মুক্ত রাখতে বড় ভূমিকা রাখে।
রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন বড়ুয়ার এতে সভাপতিত্ব করেন। এ অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat