ব্রেকিং নিউজ :
ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক তুরস্কে গ্যাস পাইপলাইনে ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া: গ্যাজপ্রম সরকারি দপ্তরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি: মৎস্য মন্ত্রী পাক-আফগান সংঘাত অবসানের দায় কাবুলের : ইসলামাবাদ হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ হামলার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর চাঁদের পথে নাসার ঐতিহাসিক মহাকাশযাত্রা শুরু
  • প্রকাশিত : ২০২১-০১-৩১
  • ৬৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিকাশের ডি,এস,আর জান্নাত (২৫) কে রোববার সকালে উপজেলার কয়ড়া ইউনিয়ন হরিশপুর নামক এলাকায় কর্তব্য কাজে মোটর সাইকেল যোগে মোহনপুর যাওয়ার পথে অপহরনকারী চক্র মাইক্রোবাস নিয়ে জান্নাতের মোটর সাইকেলের গতি রোধ করে মাইক্রো যোগে তাকে তিন লাখ টাকা সহ অপহরণ করা হয়।
জান্নাত সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, বিকাশ কোম্পানির ডি,এস,আর পদে চাকরি করে জান্নাত।
বেলা ১১ টার দিকে ৩ লাখ টাকা নিয়ে তার এজেন্টদের ডিস্টিবিউশন করার জন্য মোটর সাইকেল করে উপজেলার মোহনপুর যাচ্ছিল। অপহরনকারীরা কয়ড়া বাজারের পার্শ্বে সড়ক সেতুর নিকটে জান্নাতের মোটর সাইকেলের গতি রোধ করে ৩ লাখ টাকা সহ তাকে মাইক্রোযোগে অপহরণ করে নিয়ে যায়। জান্নাতের মোটর সাইকেল রাস্তায় পড়ে থাকা দেখে স্থানীয় জমতা পুলিশ খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মোটর সাইকেল উদ্ধার করে।
বেলা তিনটার দিকে পাশ্ববর্তী পাবনা জেলার আটঘরিয়া থানার পারকোদালিয়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ফাকা জায়গা থেকে রশি দিয়ে হাত পা বাঁধা অবস্থায় জান্নাতকে এলাকাবাসী উদ্ধার করে উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করে।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানান, এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat