ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০১-৩১
  • ৬৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কঙ্গোর প্রধান বিরোধী দল ২১ মার্চ অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন বয়কট করবে। দেশটিতে কয়েক দশক ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ডেনিস সাসৌ নাগেসো পুনরায় নির্বাচনী লড়াইয়ে যাচ্ছেন। খবর এএফপি’র
৭৭ বছর বয়সী নাগেসো ৩৬ বছর ধরে দারিদ্র্য পিড়ীত দেশটির ক্ষমতায় অধিষ্ঠিত থাকায় তাকে বিশ্বের অন্যতম দীর্ঘকালীন শাসক বলে ধরা হয়।
বিরোধী দলীয় নেতা প্যান-আফ্রিকান ইউনিয়ন ফর সোশ্যাল ডেমোক্রেসি’র (ইউপিএডিএস) ফার্স্ট সেক্রেটারি প্যাস্কেল তাসাতি মাবিয়ালা বলেছেন, ”প্রেসিডেন্ট নির্বাচনের ম্ধ্যামে আমাদের অতীতের মতো নিশ্চিত বিভাজনের দিকে যাওয়া উচিত হবে না।”
তিনি আরো বলেন,”আমরা সর্বসম্মতিক্রমে প্রত্যক্ষ বা প্রক্সি প্রার্থীর দ্বারা এতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
২০১৫ সালে, দেশটি প্রেসিডেন্ট প্রার্থীতার জন্য ৭০ বছর বয়সের সীমা এবং প্রেসিডেন্ট-এর উপর দু’বারের বেশি মেয়াদে থাকার ওপর নিষেধাজ্ঞা অপসারণের বিষয়ে একটি গণভোট নেয়া হয়।
এতে তরে সাসৌ নাগুয়েসোকে ২০১৬ সালের নির্বাচনে তৃতীয় মেয়াদে সুরক্ষিত থাকার পথ প্রশস্ত করে। সাবেক জেনারেল জ্যান- মেরি মিশেল মোকোকো এবং প্রাক্তন মন্ত্রী আন্দ্রে ওকোম্বি স্যালিসা ঔ নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তোলেন। এতে করে রাষ্ট্রীয় নিরাপত্তা লঙ্ঘনের দায়ে তাদের উভয়কে গ্রেফতার ও বিচার করা হয়। বিচারে উভয় নেতার ২০ বছরের কারাদ- প্রদান করা হয়।
দেশটি বর্তমানে এক গভীর অর্থনৈতিক সঙ্কটের কবলে পড়েছে। তেলের দাম হ্রাস পাওয়ায় দীর্ঘস্থায়ীভাবে ঋণগ্রস্ত এবং করোনাভাইরাস মহামারীর প্রভাবে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat