ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০১-৩১
  • ৬৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য জেলার উন্নয়নে আন্তরিক। আওয়ামী লীগ মেহনতি মানুষের কথা বলে, তাদের জন্য কাজ করে। এই সরকারের আমলে পার্বত্য অঞ্চলের আনাচে-কানাচে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের কারণে কমেছে দেশের দারিদ্র্যতা আর বেড়েছে আয়।
আজ সকালে বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভার সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান শফীউল্লাহ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর,লক্ষী পদ দাস, ক্যানে ওয়ান চাক ।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মো: জিল্লুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নিবার্হী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: শফিউল্লাহ,নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচিসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার আগে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থয়ানে ৩ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প, শিক্ষা প্রকৌশল বিভাগের প্রায় ৪৮ কোটি টাকা ব্যয়ে ২টি উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ১২ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ৯টি উন্নয়ন প্রকল্প উদ্ধোধন ও ভিত্তিপ্রস্তর করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। মোট ৬৫ কোটি টাকা ব্যয়ে উপজেলার বিভিন্ন এলাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat