ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০২-০৮
  • ৬৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের টিকা নিয়ে কোন ধরনের নেতিবাচক প্রচারণায় বিভ্রান্ত না হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
তিনি আজ সকালে রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যার টিবি হাসপাতালে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ আহবান জানান।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘নিজে ভ্যাকসিন নিন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, সর্বোপরি জাতিকে সু¯্য’ রাখতে সাহায্য করুন। কোন অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না।’
দ্রুততম সময়ের মধ্যে দেশের মানুষের জন্য কোভিড-১৯ টিকা আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, স্বাধীনতার সময় থেকেই দেশ বিরোধী একটি চক্র দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে।
তিনি বলেন, টিকা নিয়ে ভারতের সঙ্গে চুক্তি হওয়ার সময় তারা বলেছিল টিকা এদেশে আসবে না। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় টিকা যখন দেশে এসে পৌঁছায়, তখন তারা টিকা নিয়ে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার পায়তারা করেছিল।
মন্ত্রী আরো বলেন, এখনও পৃথিবীতে অনেক দেশ করোনাভাইরাসের টিকা নিতে পারে নি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সাফল্যে ও সেরা ব্যবস্থাপনায় বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে টিকা আনতে সক্ষম হয়েছে। দেশের মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
টিকা গ্রহণ শেষে তিনি কিছু সময় অপেক্ষা করেন। এসময় তিনি শারীরিকভাবে সম্পূর্ণভাবে সুস্থ আছেন এবং কোন পরিবর্তন অনুভব করছেন না বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat