ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০২-২৮
  • ৫৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র জরুরি ব্যবহারের জন্যে শনিবার জনসন এন্ড জনসন এর টিকার অনুমোদন দিয়েছে। দেশটিতে অনুমোদন দেয়া এটি তৃতীয় টিকা।
সবুজ সংকেত দেয়ার আগে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন(এফডিএ) বলেছে, এই টিকার একটি ডোজই কোভিড-১৯ সহ মারাত্মক ও নতুন ধরণের করোনা প্রতিরোধে খুবই কার্যকর।
এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এটি সকল আমেরিকানের জন্যে খুবই চমৎকার খবর এবং সংকট নিরসনে আমাদেও প্রচেষ্টার একটি উৎসাহজনক অগ্রগতি।
তবে তিনি করোনা প্রতিরোধে সামাজিক দূরত্বসহ সব ধরণের পদক্ষেপ গ্রহণে সতর্ক থাকতে তার দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানান।
করোনায় পাঁচ লাখেরও বেশি লোক মারা যাওয়া আমেরিকায় তৃতীয় এই টিকার অনুমোদনের ফলে দেশটিতে টিকা দেয়ার হার দ্রুত বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে।
জে এন্ড জে ব্যাপকভাবে তাদের ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছে। মারাত্মক ধরণের করোনার বিরুদ্ধে এটির কার্যকারিতা আমেরিকায় ৮৫.৯ শতাংশ, দক্ষিণ আফ্রিকায় ৮১.৭ শতাংশ এবং ব্রাজিলে ৮৭.৬ শতাংশ।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এর আগে ফাইজার ও মর্ডানার টিকার অনুমোদন দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat