ব্রেকিং নিউজ :
বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক তুরস্কে গ্যাস পাইপলাইনে ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া: গ্যাজপ্রম সরকারি দপ্তরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি: মৎস্য মন্ত্রী পাক-আফগান সংঘাত অবসানের দায় কাবুলের : ইসলামাবাদ হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক’ হামলার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর
  • প্রকাশিত : ২০২১-০৩-১৫
  • ৪৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ সময় পার করছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর কৌশলী নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।
তার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহামেদ আল-দেহাইমি আজ সংসদ ভবনে সৌজন্য সাক্ষাৎ করেলে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে তাঁরা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এ সময় তাঁরা দুই দেশের কোভিড-১৯ পরিস্থিতি, উন্নয়ন কর্মকান্ড, মুজিব শতবর্ষ পালন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ড. শিরীন শারমিন বলেন, কাতার বাংলাদেশের বন্ধপ্রতিম রাষ্ট্র। মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে দুই দেশ দীর্ঘদিন সুসম্পর্ক বজায় রেখে চলেছে। তিনি ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি এবং টিকা গ্রহণ নিয়ে আলোচনা করেন। এ সময় স্পিকার বলেন, বাংলাদেশ সফলতার সঙ্গে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলা করে চলেছে এবং সরকার ধাপে ধাপে সকল জনগণের জন্য টিকা সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রাষ্ট্রদূত আহমেদ বিন মোহামেদ আল-দেহাইমি বলেন, বঙ্গবন্ধুর মত নেতা পাওয়া বাংলাদেশর জন্য গৌরবের বিষয়। বঙ্গবন্ধু বিশ্ববরেণ্য নেতাদের মধ্যে অন্যতম স্থান দখল করে আছেন।
এ সময় কাতারের রাষ্ট্রদূত স্পিকারকে তার দেশের মজলিস আস-শুরার শুভেচ্ছা পৌঁছে দেন। এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat