ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০৩-১৮
  • ৬২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ১৬ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩৪ জন।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৬ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ৫ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ১১ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৬২৪ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ। গতকালও মৃত্যুর একই হার বিদ্যমান ছিল।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ১৭ হাজার ৫২৩ জন। আজ শনাক্ত
বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৬১ শতাংশ। আগের দিন এই হার ছিল ৯১ দশমিক ৬৯ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ০২ শতাংশ কম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ২১ হাজার ২১২ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ১৮৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ২৪ হাজার ৪৮১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৮৬৫ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৪৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ৭ দশমিক ৬৮ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ২ দশমিক ৭৭ শতাংশ বেশি।
দেশে এ পর্যন্ত মোট ৪৩ লাখ ৪৯ হাজার ১৯৪ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ৬৪ হাজার ৯৩৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৯ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৩ শতাংশ।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২১ হাজার ২১২ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ২৪ হাজার ৪৮১ জনের। গতকালের চেয়ে আজ ৩ হাজার ২৬৯টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ১১৯টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ২০ হাজার ৯২৫ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৪ হাজার ২৭৫ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ৩ হাজার ৩৫০টি কম নমুনা পরীক্ষা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat