ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৩-২০
  • ৭০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ, সত্য সংবাদ তুলে ধরলে দেশ-জাতি উপকৃত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের আগেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সহজ হবে।
আজ খুলনা মহানগীর একটি হোটেলে মফস্বল সাংবাদিক সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বেগম মন্নুজান সুফিয়ান বলেন, অসির চেয়ে মসি বড়। সাংবাদিকরা মসি নিয়ে সক্রিয় থাকলে সমাজের অন্যায় অনিয়ম তুলে ধরার পাশাপাশি উন্নয়ন ও অগ্রগতির তথ্য তুলে ধরলে দেশে এগিয়ে যাবে। তিনি সাংবাদিক সমাজের নিরাপত্তা এবং উন্নয়নের জন্য একতাবদ্ধ থাকার পরার্মশ দেন।
প্রতিমন্ত্রী সাংবাদিক হুমায়ুন কবির বালু, মানিক সাহাসহ যে সকল সাংবাদিক পেশাগত কারণে নির্যাতিত নিপিড়িত মানুষের পক্ষে কথা বলার জন্য শহিদ হয়েছেন তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। এসময় তিনি যে সকল সাংবাদিক সরকার প্রদত্ত প্রণোদনা এখনও পাননি তারা যাতে প্রণোদনার অর্থ পান সে বিষয়ে সহায়তার আশ্বাস দেন।
সাংবাদিক সোসাইটি’র চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহাসচিব মোঃ সুমন সরদার বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat