ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৩-৩১
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং স্বাধীনতার চেতনায় আঘাত আসলে বীর মুক্তিযোদ্ধারা বসে থাকবে না। দেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছেন, কিন্থ ট্রেনিং জমা দেননি। স্বাধীনতাবিরোধীদের সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।
আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা জেলা প্রশাসন আয়োজিত ‘বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, যারা ’৫২ এর ভাষা আন্দোলন, ’৫৪ ও ’৭০ এর নির্বাচন, এবং ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের সময় বাংলা ভাষা, বাঙালি জাতিসত্তা ও বাঙালির ন্যায়সঙ্গত অধিকারকে ধর্মের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছিল, তাদের উত্তরসুররাই আজ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশে অরাজকতা সৃষ্টি করছে। এটা স্বাধীনতাবিরোধীদের ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ। তারা একাত্তরের পরাজয়ের গ্লানি আজও ভুলতে পারেনি।
মন্ত্রী জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধু শুধু দেশ স্বাধীনই করেননি, দেশ কীভাবে চললে উন্নত ও মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, তার পরিপূর্ণ দিকনির্দেশনাও দিয়ে গেছেন।
তিনি বলেন, বিশ্বযুদ্ধের সময়ের মিত্রবাহিনীর সদস্যরা এখনও বিভিন্ন দেশে অবস্থান করছে, কিন্ত বঙ্গবন্ধু মাত্র ৩ মাসের মধ্যে ভারতীয় মিত্রবাহিনীর সদস্যদের নিজ দেশে ফেরত পাঠান। যুদ্ধবিধ্বস্ত দেশ তিনি স্বল্প সময়ের মধ্যে পুনর্গঠন করেন।
মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে। সে লক্ষ্যে সরকার কাজ করছে। এ সময় মন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ, ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মারুফ হোসেন সরদারসহ, প্রশাসনের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat