ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০৪-০৫
  • ৬৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় এ পর্যন্ত ২৭ মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরীদল।
উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ ডুবে যাওয়া লঞ্চটি ক্রেণের মাধ্যমে নদীর পাড়ে টেনে আনে। এরপর লঞ্চটির ভেতরে তল্লাশী করে এসব মৃতদেহ উদ্ধার করে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
বিআইডব্লিওটিএ’র চেয়ারম্যান কমডোর মো. সাদেক বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের উদ্ধৃতি দিয়ে ঘটনাস্থল থেকে বাসস’র নারায়ণগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আজ সোমবার ভোর সাড়ে ৫টায় ফায়ার সার্ভিসের ডুবুরী ও কোস্টগার্ড উদ্ধার তৎপরতা শুরু করে। দুপুর সাড়ে ১২টার দিকে ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করে পাড়ে টেনে আনা হয়। এসময় লঞ্চের ভেতর থেকে নারী, শিশু ও বেশ কয়েকজন পুরুষসহ আরো ২২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে গতকাল রাত ১২টা পর্যন্ত আরো ৫ নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। এ পর্যন্ত মোট ২৭ জনের মৃতদেহ উদ্ধার করা হলো।
জানা গেছে,রাবিত আল হাসান’ নামের মুন্সিগঞ্জগামী একটি লঞ্চ অর্ধশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়। কিছু যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নারী-পুরুষ ও শিশুসহ অনেক যাত্রী নিখোঁজ ছিল।
রোববার সন্ধ্যা ৬টার দিকে ‘রাবিত আল হাসান’ নামের একটি যাত্রীবাহী লঞ্চ অর্ধশতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের দিকে রওনা দেয়। ওইসময় শীতলক্ষ্যা নদীতে মালবাহী একটি জাহাজ লঞ্চটিকে ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে লঞ্চটি ডুবে যায়। লঞ্চের যাত্রীদের অনেকেই সাঁতরে তীরে উঠেছেন। তবে অনেকেই নিখোঁজ ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat