ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০৪-২৬
  • ৫৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতে করোনার পরিস্থিতির অবনতি হওয়ায় পরিবারের পাশে দাঁড়াতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থদশ আসর মাঝপথ থেকে সড়ে দাঁড়ানোর সিদ্বান্ত নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অশ্বিন।
গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সুপার ওভারে ম্যাচ জয়ের পর টুইটারে টুইট করে সিদ্ধান্তটি জানান অশ্বিন। তিনি জানিয়েছেন, কোভিড-১৯ ভাইরাসের বিপক্ষে লড়ছে তার পরিবার। তাদের সমর্থন জানাতেই আইপিএল ছাড়ছেন ভারতের এ তারকা স্পিনার।
টুইটারে অশ্বিন লিখেন, ‘কাল থেকে আমি এ বছরের আইপিএলে আর খেলছি না। কোভিড-১৯ ভাইরাসের বিপক্ষে লড়ছে আমার পরিবার ও কাছের মানুষরা। এই কঠিন সময়ে আমি তাদের পাশে দাঁড়াতে চাই। পরিস্থিতির উন্নতি ঘটলে হয়তো ফিরবো।’
তিনি আরও লিখেন, ‘আমার দেশের অবস্থা দেখে হৃদয় ভেঙে যাচ্ছে। চিকিৎসেবার সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে তো আমি নেই। কিন্তু তাদের প্রতি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। সব ভারতীয়কে সাবধানে থাকার অনুরোধ রইল।’
অশ্বিনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন তার ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। দিল্লির পক্ষ থেকে টুইট করে জানানো হয়, ‘এই কঠিন সময়ে রবীচন্দ্রন অশ্বিনের প্রতি পূর্ণ সমর্থন রইল। দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে তুমি ও তোমার পরিবারের জন্য প্রার্থনা জানাই।’
দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং জানিয়েছেন, ‘ভারতে সংক্রমণ বেড়ে চললেও খেলোয়াড়েরা সবচেয়ে নিরাপদে আছেন।’
ভারতে এই মুহূর্তে করোনা ভাইরাস সংক্রমণে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। প্রতিদিন গড় সংক্রমণের সংখ্যা প্রায় ৩ লাখ। সংক্রমণ ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat