ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৫-০৪
  • ৫১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস দ্বিতীয় মেয়াদে সংস্থাটির প্রধান হওয়ার দৌড়ে শামিল হওয়ার পরিকল্পনা করছেন।
সোমবার স্টাট নিউজ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।
যদিও ইথিওপিয়ার সাবেক স্বাস্থ্য ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী আধানম (৫৬) এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
তবে তার ঘনিষ্ঠ সূত্র স্বাস্থ্য সংক্রান্ত মার্কিন এই নিউজ সাইটকে বলেছেন, আধানম আগামী বছর মেয়াদ শেষের পর পুননির্বাচিত হওয়ার পরিকল্পনা করছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে টেডরস আধানমের পুননির্বাচিত হওয়ার ইচ্ছার বিষয়ে কিছু উল্লেখ না করে বলেছে, এখন থেকে সেপ্টেম্বরের মধ্যে সদস্য রাষ্ট্রসমূহ প্রার্থী মনোনয়ন দেবে।
আধানম ২০১৭ সালে সংস্থাটির প্রধান নির্বাচিত হন। তিনিই প্রথম আফ্রিকান যিনি জাতিসংঘের এ সংস্থার প্রধান হন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান পাঁচ বছর মেয়াদে সর্বোচ্চ দুই বার নির্বাচিত হতে পারেন। প্রতিবারই তাকে সংস্থার সদস্য রাষ্ট্র দ্বারা নির্বাচিত হতে হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat