ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৫-১৭
  • ৫৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সুফিজ ফিলিস্তিনীদের নিজস্ব ভূখন্ড থেকে বিতাড়নের ইহুদীবাদী ঘৃণ্য পরিকল্পনার অংশ হিসেবে অব্যাহত ইসরাইলি বর্বর হামলা ও প্রতিদিন শিশুসহ নিরীহ মানুষ হত্যা বন্ধ করতে কঠোর ও দ্রুত বৈশ্বিক কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
পার্লামেন্ট অব সূফিজের চেয়ারম্যান ও মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসুফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানান।
সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল হাসানী বলেন, ‘ইহুদীবাদী রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনী জনগণকে ভিটেমাটি ছাড়া করতে স্বাধীন ফিলিস্তিনের একের পর এক অঞ্চল দখল করে নিতে সামরিক কৌশলের অংশ হিসেবে পোড়া মাটি নীতি থেকে সরে আসে নি।’
ইসরাইলের হত্যাযজ্ঞ বন্ধ করতে কার্যকর প্রদক্ষেপ গ্রহণে ওআইসি এবং আরব লীগের নেতাদের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসরাইলকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখী করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানান।
আহমদ আল হাসানী ইসরাইলি এই হামলাকে ‘মুসলমানদের বিরুদ্ধে ইহুদীবাদী ক্রুসেড’ বলে উল্লেখ করেন এবং ‘মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ’ বন্ধ করতে আন্তর্জাতিক উদ্যোগের অভাবের জন্য আফসোস করেন।
তিনি বলেন, গত রাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় নৃশংসতা বন্ধে কোন সিন্ধান্ত না আসায় এবং কতিপয় শক্তিশালী রাষ্ট্রের প্রচ্ছন্ন মদতে ইসরাইল দিনের পর দিন বেপোরোয়া হয়ে উঠেছে।
আহমদ আরো বলেন, ‘তারা (ইসরাইল) পবিত্র রমজান মাসের ইফতার এবং ঈদ-উল-ফিতরের নামাজের সময় পবিত্র আল আকসা মসজিদে বর্বর হামলা চালিয়ে ঈদের নামাজরত মুসলমানদের হত্যা করেছে।’
তিনি বলেন, ইহুদীবাদী হামলা থেকে নারী, শিশু ও বৃদ্ধরাও রেহাই পাচ্ছে না। ইসরাইলি বাহিনী আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অফিস ও উপাসনালয় লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং আতংকের বিষয় হলো, আন্তর্জাতিক সম্প্রদায় ও শক্তিশালী দেশগুলো ইসরাইলের এই বর্বর হামলা বন্ধ করতে ব্যর্থ হলে তারা আরো হিংস্্র ও বন্য হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat