ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২১-০৫-২৮
  • ৫১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতে এক দিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখের নিচে নেমে এসেছে। এ মাসে দ্বিতীয়বারের মতো এ সংখ্যা ২ লাখের নিচে নামলো। দেশটিতে এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ৪৫৭ জনে দাঁড়ালো। শুক্রবার হালনাগাদ করা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।
স্থানীয় সময় সকাল ৮ টায় হালনাগাদ করা উপাত্ত অনুযায়ী, ভারতে এক দিনে নতুন করে মোট ১ লাখ ৮৬ হাজার ৩৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বিগত ৪৪ দিনের মধ্যে এ সংখ্যা সর্বনিম্ন। এদিকে ২৪ ঘণ্টায় ভারতে কোভিড-১৯ রোগে নতুন করে ৩ হাজার ৬৬০ জন প্রাণ হারিয়েছে। দেশটিতে এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে মোট ৩ লাখ ১৮ হাজার ৮৯৫ জনে দাঁড়ালো।
ভারতে বৃহস্পতিবার ২০ লাখ ৭০ হাজার ৫০৮ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। আর এর মধ্যদিয়ে দেশটিতে মোট ৩৩ কোটি ৯০ লাখ ৩৯ হাজার ৮৬১ জনের এ ভাইরাস পরীক্ষা করা হলো।
মন্ত্রণালয় জানায়, প্রাত্যহিক পরীক্ষা বিবেচনায় ভারতে করোনাভাইরাসে আক্রান্তের হার ৯ শতাংশ। বিগত চার দিন ধরেই এ হার ১০ শতাংশের নিচে থাকতে দেখা যাচ্ছে।
ভারতে বর্তমানে ২৩ লাখ ৪৩ হাজার ১৫২ জন সক্রিয় রোগি রয়েছে। এ সংখ্যা মোট আক্রান্তের ৮.৫ শতাংশ। দেশটিতে সুস্থতার হার ৯০.৩৪ শতাংশ।
ভারতে করোনাভাইরাস থেকে এ পর্যন্ত মোট ২ কোটি ৪৮ লাখ ৯৩ হাজার ৪১০ জন সুস্থ হয়ে উঠেছেন। দেশটিতে এ ভাইরাসে মৃত্যু হার ১.১৬ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat