ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২১-০৫-২৮
  • ৩৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য কোভিড-১৯ ভ্যাকসিন এবং অন্যান্য জীবন রক্ষাকারী ওষুধ উৎপাদনের জন্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা কামনা করেছেন।
তিনি বলেন, ‘এলডিসি দেশগুলো যাতে ভ্যাকসিন এবং অন্যান্য জীবনরক্ষাকারী ওষুধ উৎপাদন করতে পারে সেলক্ষে প্রযুক্তির অর্থবহ হস্তান্তর, বাণিজ্যের জন্য সহায়তা এবং মেধাস্বত্ত্ব অধিকারের থেকে অব্যাহতি প্রদান করতে হবে।’
আজ এখানে প্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রী বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে এক ভার্চুয়াল বিবৃতিতে এ কথা বলেন।
এলডিসির জন্য আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক সংযুক্তি বাড়ানোর বিষয়ে আলোচনায় ড. মোমেন প্রধান বক্তা ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী এলডিসি থেকে উত্তরণের সহায়তা প্রদানের গুরুত্ব তুলে ধরেন, এরমধ্যে রয়েছে এলডিসি থেকে উত্তরণের পরেও ১২ বছর এলডিসির বিশেষ সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানান।
তিনি এলডিসি দেশগুলোর সহজ এবং টেকসই উত্তরণে সহযোগিতার জন্য জাতিসংঘের সদস্য উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর প্রতি আহ্বান জানান।
মোমেন বলেন, ২০১১ সালে ইস্তানবুল ঘোষণায় বিশ্ব বাণিজ্যে এলডিসি দেশগুলোর অবদান এক দশকে দ্বিগুণ করার কথা বলা হলেও গত দশ বছরে আন্তর্জাতিক বাণিজ্য আরো কমেছে।
এলডিসির সুবিধার্থে বাণিজ্য ও প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ-দক্ষিণ ও ত্রিপক্ষীয় সহযোগিতা চুক্তির গুরুত্ব তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী কোভিড-১৯ চলমান মহামারি এবং এলডিসির অর্থনীতিতে এর প্রভাবের কথা উল্লেখ করে বলেন, এ ক্ষেত্রে বাণিজ্য সহায়তা এলডিসির জন্য সহায়ক হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat