ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০৫-২৮
  • ৫২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের হাদকপাড়া ত্রিপুরা পল্লীর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠি) শিশুরা পেলো বাইসাইকেল-শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ। আজ শুক্রবার সকাল ১০ টায় বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি শিক্ষা উপকরণ তাদের হাতে তুলে দেয়া হয়।
ত্রিপুরা পল্লীর শিশু ঋতু, সঞ্চিতা ও রৌদ্র বাসসকে জানায়, শুধু নতুন বাইসাইকেলই নয় সাথে খাতা-কলম, পেন্সিল, জ্যামিতিবক্স, সাবান ও মাস্ক পেয়েছেন তারা।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন বাসসকে জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়ধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষ্যে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজারে ত্রিপুরা পল্লীতে ১৪ জন শিশুর মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ, মাস্ক সাবান বিতরণ করা হয়। এছাড়াও সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল মোর্শেদ মুরাদ, কালিবাজার ইউপি চেয়ারম্যান সেকান্দর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat