ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০৬-০২
  • ৪৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে হেফাজত ইসলামের সহিংস তান্ডবের সাথে জড়িত সবার বিরুদ্ধে আইন অনুযায়ি ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি বলেন, সহিংসতার সাথে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবে না। তদন্ত করে সব ঘটনা দেশবাসীকে জানানো হবে। এ সহিংস ঘটনার অন্য উদ্দেশ্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ সংসদে কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে দেয়া বিবৃতিতে এসব কথা বলেন।
তিনি বলেন, গুজব রটিয়ে বায়তুল মোকারম, চট্টগ্রামের হাটহাজারি, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় হেফাজত সন্ত্রাসী তান্ডব চালায়। এ সময় তারা থানা আক্রমণসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর, অগ্নি সংযোগ করে লুটপাট চালায়। এসব ঘটনায় মোট ১৭ জনের প্রাণহানি ঘটেছে।
আসাদুজ্জামান খান বলেন, এই ধরণের তান্ডব হঠাৎ করেই হয়নি, নিশ্চয়ই এর কোন উদ্দেশ্য আছে। সরকার তদন্ত করে দেখছে। যারাই এই তন্ডব করে থাকেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য সবধরনের প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। এসব ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ দেখে সবগুলোকে শনাক্ত করা হয়েছে এবং হচ্ছে। জড়িত কাউকে বাদ দেয়া হবে না। আইন অনুযায়ী সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে বলেন, গতকাল শনিবার নারায়নগঞ্জের একটি রিসোর্টে মামুনুল হক একজন মহিলাকে নিয়ে অবস্থান করছিলেন। টিভিতে সুন্দরভাবে ওই মহিলা সম্পর্কে তথ্য দেখানো হয়েছে। মামুনুল হক নিজের মুখেই স্বীকার করেছেন ওই মহিলা তার স্ত্রী নন। সেগুলো তদন্ত করে আরো জেনে সবাইকে জানানো হবে।
তিনি বলেন, শনিবারের এই ঘটনার পর নারায়নগঞ্জের রিসোর্ট কার আহ্বানে, কেন রিসোর্ট ভাঙচুর করা হলো। সেটা সরকারের জানা নেই। সেখানে বিদেশি কয়েকজন ছিল। পুলিশ এবং বিজিবি যেয়ে সেই বিদেশিদের রক্ষা করেছে।
মন্ত্রী সংসদকে জানান, ইতোমধ্যে সন্ত্রাসী ঘটনার সাথে সম্পৃক্ত ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের মাধ্যমে উদঘাটন করে অন্যদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ২৬ মার্চ একজন ঘোড়ায় চড়ে তলোয়ার নিয়ে মহড়া দিয়েছে, তাকেও ধরা হয়েছে। একজনকে দেখা গেছে পিস্তল উঁচিয়ে ফায়ার করছে। সবগুলোকে শনাক্ত করা হয়েছে এবং হচ্ছে। আইন অনুযায়ী সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat