ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৬-২১
  • ৫৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৮ম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের অভিযোগ এনে তার মা উল্লাপাড়া মডেল থানায় ৫ জনকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করেছে।
এরা হলো- বাঙ্গালা ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামের রেজাউল করিম খানের ছেলে নাঈম খান (১৬) ও একই গ্রামের মোকবেল হোসেন খার ছেলে মোঃ রেজাউল করিম খা(৫০), মোঃ রেউল করিম খার স্ত্রী মোছাঃ নাজমা খাতুন(৪৫), মৃত শুকুর মাহমুদ এর ছেলে মোঃ আলী আহম্মেদ খা ও মোঃ রেজাউল করিম খা এর ছেলে মোঃ নাসির উদ্দিন(২৫) ।

জানা যায় উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামের ও মোড়দহ গাড়াবাড়ি দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রীকে একই গ্রামের মোঃ রেজাইল করিম খার ছেলে মোঃ নাঈম খা স্কুলে যাবার পথে বিভিন্ন কৌশলে বিভিন্ন সময় উত্তাক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসতো। গত ৯ জুন কিশোরী মেয়েকে বাড়িতে একা রেখে মা ও বাবা আত্মীয়র বাড়িতে বেড়াতে যায় এই সুযোগে নাঈম খা রাত ১১টার দিকে ওই কিশোরী মেয়ের ঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের এক পর্যায় ওই মেয়ে ধর্ষক নাঈমকে ঝাপটে ধরে চিৎকার চেচামেচি শুরু করে। তার চিৎকারে পাশের ঘর ও পাশের বাড়ির লোক জন এগিয়ে এসে নাঈমকে কিশোরীর ঘরের মধ্যেই আটক করে। বিষয়টি জানাজানি হলে অন্যান্য আসামীগন সুষ্ঠ বিচার দেওয়ার কথা বলে নাঈমকে ছাড়িয়ে নিয়ে যায়। পরবর্তীতে বিচার না পেয়ে ওই কিশোরীর মা বাদি হয়ে শনিবার উল্লাপাড়া মডেল থানায় ৫ জনকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। রবিবার পুলিশ ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষা করিয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ও ওই মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আলাল হোসেন জানান ধর্ষণের মামলা হয়েছে। ধর্ষিতা কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat