করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত বিধি-নিষেধ কঠোরভাবে প্রতিপালনে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে র্ভাচ্যুয়ালি সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সব ইউনিট প্রধানদের এ নির্দেশনা দেন তিনি।
আইজিপি সরকারি বিধি-নিষেধ চলাকালে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান। একইসঙ্গে সরকারি নির্দেশনা অনুযায়ী জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধানসহ ও স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধ করেন।
করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধি-নিষেধ যথাযথভাবে বাস্তবায়নে দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশসহ অন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহায়তার জন্য সবার সহযোগিতা কামনা করেন আইজিপি।
বৃহস্পতিবার (১ জুলাই) থেকে এই কঠোর বিধিনিষেধ জারি থাকবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। নিষেধাজ্ঞা চলাকালীন অকারণে বাইরে বের হলেই আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রশাসন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117