ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০৭-০৫
  • ৫৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কুমিল্লার মুরাদনগর উপজেলায় কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে গুনতে হচ্ছে জরিমানা। তবে জরুরী পরিসেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখিয়ে কর্মস্থলে যেতে পারছেন। আজ সোমবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে কঠোর লকডাউন নিশ্চিত করতে অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ।
নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, উপজেলায় সব যন্ত্র চালিত যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জরুরী কাজে যারা বাহির হচ্ছেন তাদের মাস্ক ব্যবহারে বাধ্যতামূলক করতে কঠোর ভূমিকা পালন করছেন। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদারসহ উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি, উপজেলা স্কাউট দল ও গ্রাম পুলিশ সবাই একযোগে কাজ করছেন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat