ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২১-০৭-০৬
  • ৫১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ভার্চুয়াল পদ্ধতিতে পূর্ণাঙ্গরূপে আজ বিচারকার্য পরিচালনা করেছেন।সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান আজ বলেন, ‘আপিল বিভাগের মাননীয় বিচারপতিবৃন্দ নিজ নিজ বাসগৃহ হতে ভার্চুয়াল শুনানিতে অংশ গ্রহণ করেছেন।’
মুখপাত্র বলেন, এটর্নি জেনারেল এবং তার অফিসের অতিরিক্ত এটর্নি জেনারেল ও ডেপুটি এটর্নি জেনারেলগণ নিজ নিজ বাসা হতে শুনানিতে অংশগ্রহণ করেছেন।  সুপ্রিমকোর্টের আইনজীবীগণ তাদের নিজ নিজ বাসগৃহ হতে শুনানিতে সংযুক্ত হয়েছেন। সুপ্রিমকোর্টের কর্মকর্তা এবং কর্মচারীগণ তারাও নিজ নিজ বাসা হতে সংযুক্ত হয়েছেন।
মোহাম্মদ সাইফুর রহমান জানান, আজ আপিল বিভাগে ২টি ডেথ রেফারেন্স সংক্রান্ত জেল পিটিশন মামলা নিষ্পত্তি হয়েছে। 
তিনি বলেন, আইনজীবীগণ আদালত প্রাঙ্গণে না এসে ভার্চুয়াল পদ্ধতিতে নিজ নিজ গৃহ থেকে শুনানিতে সংযুক্ত হয়েছেন। আদালতে কোন কর্মকর্তা-কর্মচারী আসেন নাই এবং তারা প্রত্যেকে নিজ নিজ গৃহ হতে আদালতের সঙ্গে সংযুক্ত হয়েছেন।
আজ একটি হত্যা মামলায় মৃত্যুদন্ডাদেশ কমিয়ে কারাদন্ডাদেশ দিয়েছেন  প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ। মামলার সব পক্ষকে শুনে সন্তান হত্যার দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত পিতার সাজা কমিয়ে ১০ বছর কারাদন্ড দিয়ে রায় দেয় আদালত। 
ওই হত্যার ঘটনায় ২০০৭ সালের ২ এপ্রিল শিশুটির মা ফাতেমা বেগম তার স্বামী জসীমের বিরুদ্ধে বরিশালের মেহেন্দীগঞ্জ থানায় মামলা করেন। এই মামলায় ২০০৮ সালের ২৮ জুলাই বিচারিক আদালত রায় দেন। রায়ে আসামি জসীমের মৃত্যুদন্ড হয়। এর বিরুদ্ধে জসীমের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে ২০১৩ সালের ১৪ নভেম্বর হাইকোর্ট রায় দেন। রায়ে জসীমের মৃত্যুদন্ড বহাল থাকে। এর বিরুদ্ধে একই বছর জসীম জেল আপিল করেন। এই জেল আপিলের শুনানি শেষে আজ রায় দেয়া হয়। এই আসামি ইতোমধ্যে সাজা ভোগ করেছেন। অন্য কোনো মামলা না থাকলে তার মুক্তিতে আইনগত বাধা নেই বলে জানান আইনজীবীরা। 
করোনায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, করোনায় দেশের অবস্থা খুব খারাপ।
আজ ভার্চুয়ালি শুনানির শুরুতেই সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মোঃ রুহুল কুদ্দুস কাজল হাইকোর্ট বিভাগের অধিক সংখ্যক বেঞ্চ খুলে দেয়ার অনুরোধ করেন। তখন প্রধান বিচারপতি করোনা সংক্রমণ পরিস্থিতি বিষয়ে এসব কথা বলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat