ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০৭-২৬
  • ৫৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিশ্ব মহামারি করোনা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন ,সরকারের একার পক্ষে সম্ভব নয়।
আজ (২৬ জুলাই) সোমবার দিনাজপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারন সভায় ভার্চুয়াল কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে ইকবালর রহিম কথা বলেন।
সবার সহযোগিতায় করোনাভাইরাস নিমুর্ল করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, করোনা মহামারি এখন গ্রাম পর্যায়েও ছড়িয়ে পড়েছে। সেখানেও আমাদেরকে মনিটরিং জোরদার করতে হবে। গ্রামাঞ্চলে সচেতনতা বাড়াতে হবে। স্বাস্থ্যবিধি মানাতে হবে। তাহলে আমরা আরো সাফল্য পাবো।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ও মানুষকে রক্ষা করতে সব ধরনের পদক্ষেপ গ্রহন করেছেন। তারই দুরদর্শী নেতৃত্বে আজ করোনার মধ্যেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকারের সভাপতিত্বে এবং দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ এর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, দিনাজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদ, সমাজ সেবা অফিসার আসাদুজ্জামান, সুন্দরবন ইউনিয়ন চেয়ারম্যান অসোক কুমার রায়, শংকরপুর ইউনিয়ন চেয়ারম্যান ইসাহাক চৌধুরী, শেখপুরা ইউনিয়ন চেয়ারম্যান মমিনুল ইসলাম, আস্করপুর চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, কমলপুর চেয়ারম্যান জুয়েলসহ অন্যান্য কর্মকর্তাগণ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat