ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০৭-২৯
  • ৫১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামে দলটি। বিদেশ বিভূঁইয়ে তিন ফরম্যাটে সিরিজ জিতে এসে দেশের মাটিতে পা রাখেন সাকিব-রিয়াদরা।
এর আগে জিম্বাবুয়ে থেকে বুধবার (২৮ জুলাই) ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয় টাইগাররা। দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ ও কাতারের দোহা হয়ে বাংলাদেশে পৌঁছেছেন ক্রিকেটাররা।
জানা যায়, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য বিমানবন্দর থেকে সোজা টিম হোটেল ইন্টার কন্টিনেন্টালে যাবে বাংলাদেশ দল। সেখানে তিনদিনের কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের।
এরপর অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ দল। আগামী ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের টি টোয়েন্টি খেলবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat