ব্রেকিং নিউজ :
চোট সত্ত্বেও বিশ্বকাপের জন্য টার স্টেগানের ওপর আস্থা রাখলেন নাগেলসম্যান আবারও নেটিজেনদের রোষানলে কারিনা ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব
  • প্রকাশিত : ২০২১-০৭-৩০
  • ৫৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উয়েফার ২০২০-২১ মৌসুমে সেরা গোলের পুরস্কার পেয়েছেন পোর্তো ফরোয়ার্ড মেহদি তারেমি। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে তার বাইসাইকেল কিকে করা গোলটি ফুটবল প্রেমীদের ভোটে সেরা নির্বাচিত হয়েছে।
২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের জুলাইয়ের মধ্যে উয়েফার ক্লাব ও আন্তর্জাতিক প্রতিযোগিতার ১০ সেরা গোলের সংক্ষিপ্ত তালিকা করেছিল উয়েফার টেকনিক্যাল পর্যবেক্ষকগণ।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগের যোগ করা সময়ে ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে ১২ গজ দূর থেকে তারেমির বাইসাইকেল কিক ডিফেন্ডারদের মাথার ওপর দিয়ে ঠিকানা খুঁজে পায়। জায়গায় দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না চেলসি গোলরক্ষক এদুয়াঁ মঁদির।
তারেমির ওই একমাত্র গোলে পোর্তো ম্যাচটি জিতলেও দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জয় পায় চেলসি, যারা শেষ পর্যন্ত জিতে নেয় আসরের শিরোপা।
উয়েফার ওয়েবসাইটে ছয় লাখের বেশি ভোট পড়েছে, যার ৩০ শতাংশের বেশি পেয়েছেন ২৯ বছর বয়সী এই ইরানিয়ান ফুটবলার।
দ্বিতীয় সেরা হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে ইতালির লরেঞ্জো ইনসিনিয়ের গোল। ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো শটে গোলটি করেছিলেন ইনসিনিয়ে।
আর ইউরোপা লিগের গ্রুপ পর্বে স্ট্যান্ডার্ড লিয়েগের বিপক্ষে রেঞ্জার্সের কেমার রফের মাঝমাঠ থেকে করা গোলটি হয়েছে তৃতীয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat