ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৮-০৩
  • ৫১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডব্লিউএইচও-কোভ্যাক্সের আওতায় জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ৩ মিলিয়ন (৩০ লাখ) ডোজের তৃতীয় দফার চালানটি  আজ বাংলাদেশে পৌঁছেছে।
জাপানে প্রস্তুতকৃত অ্যাস্ট্রানেজেকা ভ্যাকসিনের ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ ভ্যাকসিন নিয়ে ক্যাথেই প্যাসিফিকের একটি ফ্লাইট দুপুর ৩টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত ইতো নাওকি ভ্যাকসিনগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মোজিবুল হকের কাছে হস্তান্তর করেন।
জাপানের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাপান আশা করছে যে- বাংলাদেশে সুষ্ঠুভাবে, সমতার ভিত্তিতে ও সমন্বিতভাবে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত হবে।
এতে আরো বলা হয়, জাপান যত দ্রুত সম্ভব কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছে বলে পুনরুল্লেখ করেছে।
আজকের চালান নিয়ে বাংলাদেশে সরবরাহকৃত জাপানের ভ্যাকসিনের মোট ডোজের পরিমাণ দাঁড়ালো ১৬ লাখ ৪৩ হাজার ৩০০।
২৪ জুলাই, বাংলাদেশ কোভ্যাক্স কাঠামোর আওতায় জাপানের কাছে থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম চালানটি গ্রহণ করে। পরে, ৩১ জুলাই জাপান দ্বিতীয় চালানে বাংলাদেশে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ ভ্যাকসিন পাঠায়।
কোভ্যাক্স- সবার জন্য সমানভাবে কোভিড-১৯ ভ্যাকসিন নিশ্চিতের লক্ষ্যে গ্যাভি, দি ভ্যাকসিন অ্যালাইয়েন্স পরিচালিত একটি বৈশ্বিক মৈত্রীজোট। অক্সফোর্ড প্রস্তুতকৃত এই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য বাংলাদেশের প্রায় ১.৫ মিলিয়ন (১৫ লাখ) মানুষ অপেক্ষায় রয়েছে। তাই ভ্যাকসিনের এই চালানটি আমাদের জন্য অত্যন্ত গুরত্বপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat