ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৮-০৯
  • ৫৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিক্ষোভ সত্ত্বেও সোমবার ফ্রান্সে কোভিড পাশ বাস্তবায়ন শুরু হয়েছে। ফ্রান্সের জনগণকে এখন থেকে দৈনন্দিন জীবন যাপন যেমন ক্যাফেতে গিয়ে কফি পান করতে কিংবা আভ্যন্তরীণ ট্রেনে যাতায়াতের জন্য কোভিড পাশ ব্যবহার করতে হবে।
এর আগে দেশটির পার্লামেন্টে করোনা ভাইরাস মোকাবেলার অংশ হিসেবে নিত্যদিনের চলাচলে ভ্যাকসিন পাসপোর্ট আইন অনুমোদন করা হয়।
এ আইনের বিরুদ্ধে দেশটিতে গত চার সপ্তাহ ধরেই তীব্র প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবারও দেশব্যাপী লাখ লাখ লোক  প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর এ উদ্যোগের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে।
এদিকে প্রেসিডেন্টও বিক্ষোভকারীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি আশা করছেন, এই পাশ ব্যবহারের মধ্য দিয়ে টিকা দেয়ার হার বাড়বে এবং চতুর্থ দফার করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
এছাড়া স্বাস্থ্য মন্ত্রী অলিভিয়ার ভেরান বলেছেন, এই পাশ ও টিকা দেয়ার উদ্যোগ আমাদেরকে নতুন করে কারফিউ জারি ও লকডাউন থেকে বিরত রাখবে।
উল্লেখ্য, পাশটিতে টিকা এবং করোনা সম্পর্কিত সকল তথ্য থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat