ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২১-০৮-২৬
  • ৬৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাইজারের দক্ষিণপূর্বাঞ্চলীয় একটি শহরে বোকো হারাম যোদ্ধাদের হামলায় ১৬ সৈন্য নিহত এবং অপর নয়জন আহত হয়েছেন। অঞ্চলটি জিহাদিদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। প্রতিরক্ষামন্ত্রী আলকাসৌম বুধবার এএফপি’কে একথা বলেন। খবর এএফপি’র।
এক বিবৃতিতে মন্ত্রী বলেন, ‘বোকো হারামের কয়েকশ’ যোদ্ধা মঙ্গলবার রাতে দিফা অঞ্চলের বারৌয়া এলাকায় আমাদের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর অবস্থানে হামলা চালায়। তারা লেক শাদ থেকে সেখানে আসে।’
তিনি আরো বলেন, এ সময় ‘নাইজেরীয় সৈন্যের পাল্টা অভিযানে প্রায় অর্ধ শত সন্ত্রাসী নিহত হয়েছে এবং সেখান থেকে তারা বহু অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে।’
২০১৫ সালে জিহাদিদের ভয়াবহ হামলার ঘটনার পর জুনে বারৌয়া এলাকায় প্রায় ছয় হাজার মানুষ ফিরে আসার মাত্র দুই মাস পর সেখানে এ হামলা চালানো হলো। এ অঞ্চলের প্রায় ২৬ হাজার বাসিন্দাকে তাদের ঘরবাড়িতে ফিরে আসতে উৎসাহিত করার এক কর্মসূচীর আওতায় এসব মানুষ ফিরে আসে।
এ মাসের গোড়ার দিকে নাইজার জানায়, জিহাদি বিরোধী অভিযান জোরদার করতে তারা সেখানে একটি বিমান ঘাঁটি নির্মাণ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat