ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৮-২৯
  • ৫২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বৃটিশ প্রতিরক্ষা মন্ত্রনালয় শনিবার বলেছে, কেবলমাত্র বেসামরিক নাগরিকদের সরিয়ে আনার জন্য বৃটেনের শেষ বিমানটি কাবুল ছেড়েছে, প্রত্যাবাসনের যোগ্য আরো শত শত আফগান সেখানে রয়ে গেছে। 
মন্ত্রনালয় জানায়, ৩১ আগস্টের সময় সীমার আগে আফগানিস্তান থেকে বেসামরিক নাগরিক, কূটনীতিক ও সৈন্যদের বিমানে সরিয়ে আনার অভিযান সরকার গুটিয়ে আনছে।আরো কিছু ফ্লাইটে সামরিক ও কূটনীতিকদের সঙ্গে কিছু বেসামরিক লোক সরিয়ে আনা হতে পারে।
যুক্তরাজ্যের সশস্ত্রবাহিনী প্রধান জেনারেল স্যার নিক কার্টার শনিবার বিবিসিকে বলেন, আজকের মধ্যে স্থানান্তরের প্রচেষ্টা শেষ হবে। তিনি বলেন, “আমাদের সৈন্যদের ফিরিয়ে আনার ফ্লাইটে কিছু বেসামরিক নাগরিক সরিয়ে আনার সুযোগ হতে পারে, তবে তা খুব কম।” 
আফগানিস্তানে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত লরি ব্রিস্টো একটি ভিডিওতে টুইট করেছেন, সেখানে তিনি এয়ারফিল্ডে দাঁড়িয়ে আছেন এবং তার পেছনে সামরিক বিমান রয়েছে। তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পড়ে আছেন। 
তিনি বলেন, তার টিম বৃটিশ নাগরিক, আফগান এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ লোকদের সরিয়ে আনার শেষ মুহূর্তের কাজ করে যাচ্ছেন। 
রাষ্ট্রদূত বলেন, ১৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত প্রায় ১৫ হাজার লোককে নিরাপদে সরিয়ে আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat