ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৮-২৯
  • ৬৮০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে থাইল্যান্ডে করোনাকালে আটকে পড়া আরো ২২জন বাংলাদেশী ও থাই নাগরিক বাংলাদেশে এসেছে। 
ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় গত ২৮ আগস্ট বিমানের  এ বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। সুবর্ণভূমি বিমানবন্দরে আটকে পড়া এ যাত্রীদের বিদায় জানান ব্যংককে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।  
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ খবর জানানো হয়।
বাংলাদেশ সরকারের  বিদেশে আটকে পড়া বাংলাদেশীদের দেশে ফেরৎ আনার প্রতিশ্রুতির অংশ হিসাবে যাত্রীদের নিজ নিজ খরচের ভিত্তিতে এ বিশেষ বিমান পরিচালনা করা হয়।
 ব্যাংককে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল হাই আটকে পড়া বাংলাদেশীদের প্রত্যাবাসনে সবধরনের  সহায়তা করায় থাই সরকারকে ধন্যবাদ জানান।
করোনা মহামারীর শুরু থেকে এ পর্যন্ত ব্যাংককে বাংলাদেশ দূতাবাস ব্যাংকক-ঢাকা রুটে  মোট ১৭টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat