ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০৯-০৪
  • ৬৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতে বর্তমানে তার নুতন সিনেমা ‘থালাইভি’র প্রমোশন নিয়ে ব্যস্ত। সিনেমাটি আগামী ১০ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে। তবে এরইমাঝে সিনেমাটি ঘিরে বিড়ম্বনার শিকার হলেন এই অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রামে ‘থালাইভি’র ট্রেলারের লিঙ্ক শেয়ার করতে গিয়ে বাঁধে বিপত্তি!
এ নিয়ে কঙ্গনা একটি পোস্টে লেখেন, ‘থালাইভি সিনেমার প্রমোশনের জন্য আমার নামে ইনস্টাগ্রামে পোস্টের আবেদন করি। কিন্তু দেখা যায় আমার ইনস্টাগ্রামের এডিট সেকশন বন্ধ করা রয়েছে এবং ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের অনুমোদনের জন্য অপেক্ষা করতে বলা হয়। আমি এখন সিনেমাটির ট্রেলার আপলোড করতে পারছি না। এটা নিঃসন্দেহে অপেশাদার আচরণ। যা ইনস্টাগ্রামের কাছ থেকে কখনো প্রত্যাশা করি না।’
এছাড়া ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে তিনি আরো লেখেন, ‘প্রিয় ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ, আমার সিনেমার ট্রেলারটি আপলোড করা খুব দরকার। আপনারা জানেন আমার প্রোফাইলটি ভেরিফাইড! এখান থেকে আমি আয়ও করে থাকি। তাই আমার প্রোফাইলে নিজের নামে যেকোনো কিছু আপলোড করা জন্য আপনাদের অনুমতি প্রয়োজন। কিন্তু আপনাদের ভারতীয় টিম আমাকে জানায়, আপনাদের আন্তর্জাতিক কর্মকর্তার নিকট থেকে অনুমতি নিতে হবে। এটা খুবই লজ্জাজনক। আপনাদের এই শাখার দৃষ্টিভঙ্গি ও আচার-আচরণ বদলানো খুবই জরুরি।’
উল্লেখ্য, সিনেমাটির পোস্টারে কঙ্গনা ‘থালাইভি’র মুক্তির তারিখ ঘোষণা করেছেন। আগেই মুক্তির কথা থাকলেও করোনার জন্য দেরিতে মুক্তি দিচ্ছেন তিনি। কারণ তিনি ওটিটির চেয়ে সিনেমা হলকেই উপযুক্ত মনে করেন সিনেমাটির জন্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat