ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-০৯-১২
  • ৫৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফগান নারীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। তবে তাদেরকে পুরুষদের কাছ থেকে আলাদা থেকে পড়াশোনা করতে হবে। তালেবান সরকারের নতুন উচ্চ শিক্ষা মন্ত্রী রোববার এ কথা জানান। খবর এএফপি’র।
তালেবানদের অধীনে ১৯৯৬-২০০১ সালের মেয়াদে আফগানিস্তানে নারীর অধিকার মারাত্মকভাবে খর্ব করা হয়েছিল। গত মাসে ক্ষমতায় ফেরার পর থেকে কট্টর ইসলামপন্থী তালেবানরা দাবি করেছে যে, তারা অপেক্ষাকৃত কম কঠোর আইন বাস্তবায়ন করবে।
দেশের শিক্ষা ব্যবস্থার জন্য নতুন সরকারের পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী আব্দুল বাকী হাক্কানি বলেছেন, ছেলে-মেয়েদের একত্রে ক্লাস করার অবসান ঘটবে। 
তিনি বলেন, সহশিক্ষা ব্যবস্থার ইতি টানতে আমাদের কোন সমস্যা নেই। দেশের জনগণ মুসলমান এবং তারা এটা  মেনে নেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat